ফুলকপির দোঁপিয়াজা(foolkopir dopiaza recipe in Bengali)

Sayantani Ray @sayantani_27581
ফুলকপির দোঁপিয়াজা(foolkopir dopiaza recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথম এ ফুলকপি টা কেটে ধুয়ে ভাপিয়ে নিতে হবে। এবং ভেজে নিতে হবে।
- 2
কাজু,পোস্ত,চার মগজ একসংগে বেটে নিতে হবে। টকদই ফেটিয়ে নিতে হবে।
- 3
টকদই তে জিরে,ধনে,গরম মশলা,হলুদ, লংকা গুড়ো মিশিয়ে ফেটিয়ে নিতে হবে।
- 4
১টাপেয়াজ এ-র বেরেস্তা বানিয়ে নিতে হবে।
- 5
এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে গোটা জিরে,তেজপাতা,গোটা গরম মশলা ফোরন দিয়ে মিহি করে কুচোনো পেয়াজ দিয়ে লাল করে ভেজে নিতে হবে।এ-র মধ্যে আদাবাটা দিয়ে আরো২ মিনিট নাড়া চাড়া করে নিতে হবে।
- 6
তারপর টকদই এ-র মিশ্রনটা দিয়ে একটু কযিয়ে কাজুচারমগজবাটাটা দিয়ে কষে ১কাপ জলে দিতে হবে।
- 7
ফুটে উঠলে কপিটা দিতে হবে। কপি সেদ্ধ হলে স্বাদমতো চিনি দিয়ে নামাতে হবে।
- 8
ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে নামাতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14657347













মন্তব্যগুলি (4)