গার্লিক ফিশ সোয়া মাঞ্চুরিয়ান(garlic fish soy manchurian recipe in Bengali)

Papiya Nandi @cook_16046716
গার্লিক ফিশ সোয়া মাঞ্চুরিয়ান(garlic fish soy manchurian recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সোয়া নাগেটস গরম জলে ভেজাবো। সোয়া নাগেটস নরম হোলে ভালো ভাবে জল চিপে ঝড়িয়ে নিতে হবে। এবার কড়াইয়ে ৩ চামচ তেল গরম কোরে নুন দিয়ে সোয়া নাগেটস ভেজে নিতে হবে।
- 2
একই কড়াইয়ে বাকি তেল গরম করে তাতে পেয়াঁজ, লঙ্কা আর রসুন কুচি দিয়ে ভাজব। পেয়াঁজ নরম হোলে ক্যাপ্সিকাম দিয়ে ভাজব
- 3
এবার মাছের কিমা দিয়ে ২ মিনিট ভাজব। ২ মিনিট পর টমেটো সস, সোয়া সস, ভিনিগার, চিলি সস,গোলমরিচ গুড়ো, চিনি আর নুন দিয়ে মিশিয়ে নেব। ১/২ কাপ জল মেসাব।
- 4
একটি বাটিতে জল এবং কর্নফ্লাওয়ার গুলে কড়াইয়ে মিশিয়ে নেব। গ্রেভি যখন ফুটবে তখন সোয়ানাগেটস মিশিয়ে নেব। এবার গরম গরম পরিবেশন কোরে নেব।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14659562







মন্তব্যগুলি