সুগার ফ্রি স্ট্রবেরি রসগোল্লা (sugar free strawberry rasgulla recipe in Bengali)

সুগার ফ্রি স্ট্রবেরি রসগোল্লা (sugar free strawberry rasgulla recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে, দুধ ফুটিয়ে গ্যাস বন্ধ করে, ভিনিগার ঢেলে, ছানা কেটে নিতে হবে।
- 2
এবারে, ছানাটাকে জলে ধুয়ে কাপড়ে ছেঁকে 20 মিনিট ঝুলিয়ে রেখে, ওর মধ্যে স্ট্রবেরি এসেন্স, ময়দা, সুগার ফ্রি পাউডার আর বেকিং সোডা মাখিয়ে খুব ভালো করে মথে নিতে হবে।
- 3
ছানাটা যখন খুব মোলায়েম হয়ে যাবে তখন ছবির মতো বল বানাতে হবে। অন্যদিকে, টুকরো করা স্ট্রবেরি সুগার ফ্রি আর জল দিয়ে ফোটাতে দিতে হবে।
- 4
স্ট্রবেরি সিরাপটাকে একটু হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে হবে। এবারে, ছানার বল গুলোকে, স্ট্রবেরি রসে দিয়ে 20 মিনিট ঢিমে আঁচে ফুটিয়ে নিতে হবে।
- 5
রসগোল্লা যখন ভেসে উঠবে, তখন ওগুলোকে একটা পাত্রে তুলে নিতে হবে। আর স্ট্রবেরির সিরাপটাকে আরও 5 মিনিট ফুটিয়ে, রসগোল্লার ওপর ছড়িয়ে দিতে হবে। চাইলে, কেউ সুগার ফ্রি না দিতে চাইলে সম পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন।
- 6
এই রসগোল্লা একটু ঠান্ডা করে, পরিবেশন করতে হবে। ছবিতে, আমি কেটে দেখিয়েছি যে রসগোল্লায় কী সুন্দর জালি হয়েছে।
Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি (2)