ম্যাগি রিং সামোসা(Maggi Ring Samosa recipe in bengali)

বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণ সুস্বাদু এবং মুচমুচে একটি পদ, যা বাচ্ছাদের টিফিন অথবা বিকেলের জলখাবারের জন্য একদম উপযুক্ত। তাই একদম নতুন একটি নিরামিষ রেসিপি রইল আমার সকল নোনতা অথবা সিঙ্গারা প্রেমী বন্ধুদের জন্য।
তাহলে, আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি টি।

রান্নার নির্দেশ
- 1
প্রথম জল গরম করে ম্যাগি টা সেদ্ধ করে জল জড়িয়ে নিন। এবার সব সব্জি আর স্বাদ মতো লবণ দিয়ে, ২ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ নিন। এরপর কড়াই তেল দিয়ে সব্জি গুলো ভালো করে ভেজে নিন।
- 2
সব্জি গুলো ভাঁজা হয়ে আসলে, আগে থেকে সেদ্ধ করা ম্যাগি, গোলমরিচ আর ভিনিগার দিয়ে ভালো করে ভেজে নিন। তারপর ম্যাগি টা ঠান্তা করে নিন।
- 3
সিঙ্গারা র ডো তৈরির সমস্ত উপকরণ নিয়ে ভালো করে ময়দা মেখে, ঢাকা দিয়ে ১৫ মিনিট রেখে দিন।(সবসময় মনে রাখতে হবে, সিঙ্গারা বানানোর সময় ময়দা মাখা টা যেন একটু শক্ত হয়)১৫ মিনিট পর ময়দা টা একটু মেখে নিয়ে, ছোট ছোট লেচি কেটে নিন।
- 4
তারপর লেচি টা চৌকো করে বেলে নিন অথবা গোল করে বেলে নিয়ে ছুরির সাহায্যে চৌকো করে কেটে নিন। এবার একপাশে ম্যাগির পুর দিয়ে, পুরের ১/২ ইঞ্চি নীচে থেকে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিন, লেচির শেষের দিকে ১/২ ইঞ্চি বাদ দিয়ে। এবার রোল করে নিয়ে, দুই দিক জল অথবা ময়দা গোলা দিয়ে জুড়ে দিন। তারপর আগে থেকে কেটে রাখা ময়দার লম্বা অংশটি ময়দা গোলার উপর দিয়ে দুই দিক জোড়া অংশ টি ঢেকে দিন,আর এই ভাবে সবকয়টি বানিয়ে নিন। সবশেষে কড়াইতে তেল দিয়ে, মাঝারি আঁচে বাদামী রং আশা অবধি ভেজে নিলেই রেডি আমাদের "ম্যাগি রিং সামোসা"।
- 5
বিকেলের চায়ের সাথে গরম গরম পরিবেশন করুন, গ্রীন-চাটনি আর টমেটো কেচাপ-এর সাথে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)