মিষ্টি দই (mishti doi recipe in Bengali)
#ফেব্রুয়ারি৫
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা পাত্রে ২ চামচ চিনি দিতে হবে
- 2
চিনিটা গলে লাল হয়ে গেলেই ১/২ লিটার দুধ ওর মধ্যে দিয়ে ভাল করে ফুটিয়ে নিতে হবে
- 3
দুধ ফোটার সময় আমি বাকি চিনি টা পরিমাণ মত দিয়ে গুলিয়ে নিয়েছি
- 4
এবার গ্যাস বন্ধ করে দিতে হবে
- 5
দুধটা কুসুম গরম থাকাকালীন ১/২ কাপ টক দই দিয়ে ডালকাঁটা দিয়ে ভাল করে মিশিয়ে নিয়েছি
- 6
এবার দুধটাকে একটা টাইট ঢাকনা দিয়ে চাপা দিয়ে তাতে মোটা করে কাপড় চাপা দিয়ে রেখে দিতে হবে... আমি ৭ ঘন্টা রেখেছিলাম
- 7
তারপর চাপাটা সরিয়ে দেখি কি দারুণ জমেছে
- 8
ফ্রীজে ১০ মিনিটের বেশি রাখতে পারি নি লোভের চোটে
- 9
মুখে দিতে উফফফ্ স্বর্গ মিষ্টি লাভার কিনা
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14671087






মন্তব্যগুলি (4)