পান্তুয়া(pantua recipe in Bengali)

#ফেব্রুয়ারি৫
প্রথমবার বাড়িতে পান্তুয়া বানানোর চেষ্টা করলাম তাই তোমাদের সকলের সাথে রেসিপি শেয়ার করলাম।।
পান্তুয়া(pantua recipe in Bengali)
#ফেব্রুয়ারি৫
প্রথমবার বাড়িতে পান্তুয়া বানানোর চেষ্টা করলাম তাই তোমাদের সকলের সাথে রেসিপি শেয়ার করলাম।।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে গুঁড়ো দুধ, ময়দা, সুজি ও বেকিং সোডা এক চা চামচ ঘি দিয়ে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে সাধারণ তাপমাত্রায় রাখা দুধকে দিয়ে মেশাতে থাকুন ও একদম নরম ডো তৈরি করুন। ডো হয়ে গেলে ছোট ছোট বল বার করুন তার থেকে।
- 2
অপর আরেকটি পাত্রে চিনি ও জল দিয়ে চিনির পাতলা একটি সিরা তৈরি করুন। তাতে তিনটি এলাচ দিয়ে জাল দিন।
- 3
কড়াইতে সাদা তেল দিয়ে হালকা গরম হলেই একে একে গুঁড়ো দুধের বলগুলো ছাড়তে থাকুন তেলের মধ্যে। বলগুলো লাল হয়ে গেলে অন্য পাত্রে তুলে রেখে দিন।
- 4
এরপর ওই বলগুলো চিনির সিরার মধ্যে দিয়ে ফোটাতে থাকুন। প্রায় ৮/৯ মিনিট ফোটানোর পর গ্যাস অফ করে বলগুলোকে সিরার মধ্যেই রেখে দিন। প্রায় ২ ঘণ্টা পর পরিবেশন করুন পান্তুয়া।।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি