ছানার রঙ্গিন মুন্ডি পায়েস(chanar rongin mundi payesh recipe in Bengali)

Anjuman Banu @cook_16626744
#ফেব্রুয়ারি৫
ছানার রঙ্গিন মুন্ডি পায়েস(chanar rongin mundi payesh recipe in Bengali)
#ফেব্রুয়ারি৫
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ২ লিটার থেকে হাফ দুধ আলাদা করে নিতে হবে ।এরপর ১লিটার দুধ খুব ভালো করে ফোটাতে হবে ।অন্য দিকে বাকি দুধ থেকে ছানা করে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে ।
- 2
এবার একটা থালার মধ্যে ময়াম দেওয়া ছানা টা নিয়ে তারমধ্যে এলাচ গুড়ো, কনফ্লাওয়ার,কাজু বাদাম বাটা ও সুজি দিয়ে ভালো করে মেখে নিতে হবে ।
- 3
এবার মাখা ছানা টা দুই ভাগে ভাগ করে দুই রকম রঙ্গ মিশিয়ে গোল গোল বল তৈরি করে নিতে হবে ।
- 4
এরপর কড়াইতে ঘি গরম করে ছানার রঙ্গিন বল গুলো ভেজে নিতে হবে ।
- 5
এবার আগে থেকে ফুটিয়ে ঘন করতে দেওয়া গরম দুধে মিল্ক মেড ও ২চা চামচ গোলাপ জল দিয়ে নাড়তে থাকতে হবে ।
- 6
দুধ ভালো ঘন হয়ে আসলে ও সুন্দর গন্ধ বেরোলে ভেজে রাখা ছানার রঙ্গিন মুন্ডি /বল গুলো দিয়ে দিতে হবে ও গ্যাস বন্ধ করে দিতে হবে ।
ব্যাস তৈরী হয়ে যাবে আমার ছানার রঙ্গিন মুন্ডি পায়েস ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14683785







মন্তব্যগুলি