রাভা দোসা (rava dosa recipe in Bengali)

Moumita Bagchi @cook_24595492
রাভা দোসা (rava dosa recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে সুজি, ময়দা, চাল গুরো, নুন, আদা বাটা, হিং,গোল মরিচ গুঁড়া, সরষে, জিরে, কারি পাতা কুচি, লঙ্কা কুচি সব একসঙ্গে মেশাতে হবে।
- 2
এরপর পেঁয়াজ কুচি, দই ও পরিমাণমতো জল মিশিয়ে মাঝারি ঘন ব্যাটের বানাতে হবে।
- 3
তাওয়া গরম করে তাতে ২-৩ ফোঁটা তেল দিয়ে এক হাতা দোসা ব্যাটের দিয়ে হাতা দিতে গোল করে দোসার মত ছড়িয়ে দিতে হবে। এরপর ওপর থেকে অল্প তেল ছড়িয়ে দিয়ে ঢেকে দিতে হবে।
- 4
একটু পরে হালকা বাদামি হলে উল্টে দিতে হবে। উল্টো দিকে ফুটো ফুটো হলে বোঝা যায় ব্যাটের এর ঘনত্ব ঠিক আছে ও ঠিক মত সিদ্ধ হয়েছে।
- 5
এরপর নারকেল চাটনি বা আচারের সঙ্গে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14694068









মন্তব্যগুলি (4)