রাজস্থানী রাজওয়ারী চা(Rajasthani rajwadi tea recipe in Bengali)

রাজস্থানী রাজওয়ারী চা(Rajasthani rajwadi tea recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে এলাচ, দারচিনি, লবঙ্গ একটা জায়গায় নিয়ে নিতে হবে। মসলা গুলো গুঁড়িয়ে নিতে হবে। আদা টাও থেঁতো করে নিতে হবে।
- 2
একটা প্যানে প্রথমে গ্যাস টা একদম লো আঁচে রেখে চিনি টা দিতে হবে ক্যারামেল বানানোর জন্য। ১ মিনিট পরে চিনি টা আস্তে আস্তে ক্যারামেল এ পরিণত হবে। চিনি থেকে ক্যারামেল তৈরি করার সময় মাঝে মাঝে নাড়তে হবে।
- 3
দুধ টা কাপে মেপে নিয়ে এই ক্যারামেল এর উপর দিয়ে দিতে হবে। এই দুধ টা এখন ভালো ভাবে ফোটাতে হবে ৫-৭ মিনিট এর জন্য।
- 4
অন্যদিকে আরো একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে থেঁতো করা আদা, দারচিনি, লবঙ্গ, এলাচ গুঁড়ো মিশিয়ে দিতে হবে। এটাকে ২ মিনিট ফোটাতে হবে।
- 5
এর মধ্যে চা পাতা দিয়ে আবার ২ মিনিট ভালো ভাবে ফোটাতে হবে।
- 6
ভালোকরে ফুটে গেলে এর মধ্যে ওই ক্যারামেল মিশ্রিত দুধ টা দিয়ে দিতে হবে।
- 7
এখন সম্পূর্ণ চা এর মিশ্রণ টা ৫ মিনিট মাঝারি আঁচে ফোটাতে হবে।
- 8
এরপর ১ মিনিট ঢেকে রেখে তারপর ছেঁকে নিতে হবে। গরম গরম রাজস্থানী রাজওয়ারী চা তৈরি পরিবেশনের জন্য।
Similar Recipes
More Recipes























মন্তব্যগুলি (4)