রাজস্থানি জাড়ী রোটি (Rajasthani jari roti recipe in Bengali)

Tumpa Roy @tumpa_7022
রাজস্থানি জাড়ী রোটি (Rajasthani jari roti recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটা পাত্রে আটা,নুন,ঘি দিয়ে মিশিয়ে তাতে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে ডো বানিয়ে নিতে হবে,
- 2
ডোটা চাপা দিয়ে 10মিনিট রাখতে হবে,তারপর তাতে একটু ঘি দিয়ে মেখে লেচি কেটে নিতে হবে,লেচি গুলো একটু বড় আকারের হবে,
- 3
লেচি একটু মোটা গোল রুটি বেলে তারওপর ঘি লাগিয়ে আটা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে,
- 4
তারএকধার থেকে রোল মুড়ে তার পর আবার ধারের দিকে রোল মুড়ে নিতে হবে,
- 5
ঐ রোলটা আটাগুঁড়ো দিয়ে আবার একবার রুটির আকারে বেলে নিতে হবে,
- 6
তাতে একটা চামচের ডাটি দিয়ে ফুটো করে নিতে হবে যাতে রুটিটা না ফুলে ওঠে,
- 7
তাওয়া গরম করে মাঝারী আঁচে রুটি দিয়ে দুপিট সেঁকে ঘি ছড়িয়ে ভেজে নিলেই হয়ে যাবে,
- 8
নামিয়ে প্লেটে জাড়ী রোটি রেখে আলু ভাজির বা যেকোন তরকারীর সাথে পরিবেশন করতে হবে,.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14698573

























মন্তব্যগুলি