যোধপুরি কবুলি (Jodhpuri kabuli recipe in Bengali)

যোধপুরি কবুলি (Jodhpuri kabuli recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কিছু গোটা গরম মসলা দিয়ে 5মিনিট বেশি আঁচে 10 মিনিট কম আঁচে ভাত করে নিতে হবে
- 2
তারপর পিঁয়াজ ভেজে বেরেস্তা করে নিতে হবে ওই তেলেই পাউরুটি টুকরো করে কেটে ভেজে নিতে হবে
- 3
এরপর তেলে আলু,ফুলকপি,গাজর,কাজুবাদাম এক এক করে ভেজে নিতে হবে।এক্ষেত্রে উল্লেখ্য আলু ও গাজর গোল করে কাটতে হবে
- 4
কড়াইতে অল্প তেল গরম করে ওতে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে অল্প ভাজা হলে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নুন,হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,গরম মসলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে তেল বেরিয়ে আসা অব্দি কষতে হবে
- 5
মশলা কষে আসলে টমেটো,মটরশুটি,ক্যাপ্সিকাম দিয়ে নরম হওয়া অব্দি কষাতে হবে এরপর ওতে ফাটানো টক দই দিতে হবে আঁচ কমিয়ে তারপর আর কিছুক্ষণের জন্য কষতে হবে
- 6
কষে তেল ছাড়লে ভাজা সবজি গুলো দিয়ে নেড়ে কষে নিয়ে 5মিনিট ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রাখতে হবে এরপর সবজি নরম হলে ধনেপাতা কুচি দিলে কবুলির তরকারি তৈরি
- 7
একটা বড়ো পাত্র নিয়ে ওতে বানানো তরকারি র অর্ধেকটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে উপরে রান্না করা ভাতের কিছুটা দিতে হবে এইভাবে দুবার দিয়ে দুটো স্তর করতে হবে
- 8
শেষে ভাতের স্তরের উপরে বেরেস্তা, কাজু ভাজা, ঘি,কেশর ভেজানো দুধ ও পাউরুটির টুকরো গুলো দিয়ে 20 মিনিটের জন্য আঁচ কমিয়ে দমে রান্না করে গরম গরম পরিবেশন করতে হবে যোধপুরী কবুলি
Similar Recipes
More Recipes






















মন্তব্যগুলি (4)