মোচার ঘন্ট(Mochar ghonto recipe in Bengali)

#wd আন্তর্জাতিক নারী দিবসে মাকে শ্রদ্ধা জানিয়ে এই রান্নাটি করলাম। আমার মা ও মেয়ের ভীষণ পছন্দ এই মোচার ঘন্ট ।
মোচার ঘন্ট(Mochar ghonto recipe in Bengali)
#wd আন্তর্জাতিক নারী দিবসে মাকে শ্রদ্ধা জানিয়ে এই রান্নাটি করলাম। আমার মা ও মেয়ের ভীষণ পছন্দ এই মোচার ঘন্ট ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মোচা ছোট করে কেটে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে। তারপর কড়াইতে জল দিয়ে মোচা সেদ্ধ করে নিতে হবে।
- 2
আলু ছোট টুকরো করে কেটে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে আলু ভেজে তুলে নিতে হবে।ওই তেলে গোটা জিরে, তেজপাতা, শুকনো লংকা ফোরন দিতে হবে।
- 3
গোটা মশলা ফোরন দিয়ে তারমধ্যে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে মোচা সেদ্ধ দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। এরপর তারমধ্যে একে একে সব গুঁড়ো মশলা, ছোলা সেদ্ধ, আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ৫ মিনিট।৫মিনিট পর ঢাকা খুলে গরম মসলা গুঁড়ো,ঘি এবং নারকেল কোড়া ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে মোচার ঘন্ট।
- 4
গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মোচার ঘন্ট।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (10)