এগ চিকেন ফ্রাইড রাইস (Egg chicken fried rice recipe in Bengali)

#wd আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমার মায়ের জন্য বানানো এই চিকেন ফ্রাইড রাইস।
মায়ের কাছেই রান্নার হাতেখড়ি।
খেলার ছলে শিখিয়ে দিয়েছে যাতে নিজের প্রয়োজনে কাজে লাগাতে পারি।
আমার বানানো এই ফ্রাইড রাইস মা খুব পছন্দ করে তাই বানানো।
এগ চিকেন ফ্রাইড রাইস (Egg chicken fried rice recipe in Bengali)
#wd আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমার মায়ের জন্য বানানো এই চিকেন ফ্রাইড রাইস।
মায়ের কাছেই রান্নার হাতেখড়ি।
খেলার ছলে শিখিয়ে দিয়েছে যাতে নিজের প্রয়োজনে কাজে লাগাতে পারি।
আমার বানানো এই ফ্রাইড রাইস মা খুব পছন্দ করে তাই বানানো।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে চিকেনের পিসগুলো দিয়ে তাতে একে একে অল্প নুন ১ চিমটি গোলমরিচ গুঁড়ো ও ১/২ টেবিল চামচ সোয়া সস্ দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নেবো। তারপর একটা পাত্রে তুলে নিতে হবে।
- 2
এরপর কড়াই তে যে তেল অবশিষ্ট থাকবে তাতে দুটো ডিম দিয়ে তাতে এক চিমটি নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভুজিয়া বানিয়ে নিতে হবে।
- 3
এবার কড়াইতে দুই টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে রসুন কুচি, ২ টেবিল চামচ স্প্রিং অনিয়ন কুচি দিয়ে ১ মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে।
- 4
এরপর তাতে একে একে বাঁধাকপি কুচি, গাজর কুচি, বিনস্ কুচি, ক্যাপ্সিকাম কুচি ও রেড বেলপেপার কুচি ও কাঁচালঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প নুন দিয়ে মিনিট পাঁচেক ভাজতে হবে।
এরপর তাতে একে একে ১/২ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো ও ১/২ টেবিল চামচ সোয়া সস্ দিয়ে নাড়াচাড়া করে নেবো - 5
এরপর তাতে চিকেন আর ডিমের ভুজিয়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব শেষে ২ কাপ ভাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
তারপর তাতে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট তিনেক জোড় আঁচে ভাজতে হবে।
সবশেষে স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে আঁচ বন্ধ করে দিতে হবে। - 6
তৈরি হয়ে গেল এগ চিকেন ফ্রাইড রাইস চিলি চিকেনের সাথে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি