দালিয়া পোলাও (dalia pulao recipe in Bengali)

#শিবরাত্রির
এই দিন যেহেতু সবাই নিরামিষ খায়,তাই সেদিন এই দালিয়া পোলাও টি খাওয়া হয়।সারাদিন উপোষ এর পর এটা খেলেও কোনো অসুবিধা হয় না, হজম করা সহজ হয়।
দালিয়া পোলাও (dalia pulao recipe in Bengali)
#শিবরাত্রির
এই দিন যেহেতু সবাই নিরামিষ খায়,তাই সেদিন এই দালিয়া পোলাও টি খাওয়া হয়।সারাদিন উপোষ এর পর এটা খেলেও কোনো অসুবিধা হয় না, হজম করা সহজ হয়।
রান্নার নির্দেশ
- 1
দালিয়া কে প্রথমে শুকনো খোলায় ভেজে নিন।তারপর ভালো করে ধুয়ে কুকারে সেদ্ধ করে রাখতে হবে।
- 2
যত টা দালিয়া তার থেকে একটু বেশি জল দিয়ে, একটা সিটি দিয়ে নামিয়ে নিন।
- 3
এবার সব সবজি গুলো অল্প ঘি দিয়ে ভেজে তুলে নিন।
- 4
এবার বাকি ঘি দিয়ে ওতে গরম মসলা যেমন ছোট এলাচ,লবঙ্গ,দারুচিনি ফোরণ দিন।তারপর কাজু,কিসমিস,আদা কুচি,কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজুন।সুন্দর গন্ধ বেরুবে।
- 5
সবজি ভাজা গুলো দিয়ে নাড়ুন।সেদ্ধ করে রাখা দালিয়া এবার ঢেলে দিন।নুন,চিনি দিন।ভালো করে মিশিয়ে নিন।
- 6
এবার গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)