পটল চিংড়ি দম(Potol chingri dum recipe in Bengali)

Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
পটল চিংড়ি দম(Potol chingri dum recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
পটল আর আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে।
- 2
আলু পটল ভেজে নিতে হবে।চিংড়ি মাছ লবণ ও হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে।
- 3
তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ নরম হয়ে গেলে এতে আদা রসুন বাটা আর টমেটো কুচি দিয়ে ভাজতে হবে।
- 4
আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এরমধ্যে গুঁড়ো মসলা দিয়ে কষাতে হবে।
- 5
মসলা ভালো করে কষিয়ে নিয়ে, ভেজে রাখা আলু ও পটল মিশিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে।
- 6
সবজি সেদ্ধ হয়ে এলে এতে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে কম আঁচে ঝোল ঘন হয়ে যাওয়া অবধি রান্না করতে হবে।
- 7
গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে পটল চিংড়ি দম।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14707971









মন্তব্যগুলি (13)