বাদামি কুমড়ো (Peanutty Pumpkin recipe in Bengali)

#শিবরাত্রির
অনেকেই উপবাসের পর ময়দার খাবার যেমন লুচি পরোটা খেয়ে থাকেন। এই পদটি তার সাথে খুব ভালো যায়।
বাদামি কুমড়ো (Peanutty Pumpkin recipe in Bengali)
#শিবরাত্রির
অনেকেই উপবাসের পর ময়দার খাবার যেমন লুচি পরোটা খেয়ে থাকেন। এই পদটি তার সাথে খুব ভালো যায়।
রান্নার নির্দেশ
- 1
আলু কুমড়ো মাঝারি ডুমো করে কেটে ধুয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে চীনেবাদাম সামান্য ভেজে নিতে হবে।
- 2
এবার শুকনোলঙ্কা, পাঁচফোড়ন দিয়ে সবজি দিয়ে ভাজতে হবে। খানিক ভাজা হলে লবণ, চিনি, সব গুঁড়ো মশলা দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে কষতে হবে।
- 3
মশলা থেকে তেল, কুমড়ো থেকে জল ছাড়লে একটু নেড়ে দিয়ে আবার ঢেকে রাখতে হবে। পুরো রান্নাটা ঢেকে অল্প আঁচে করতে হবে, কোনো জল ব্যবহার হবেনা। সবজি সেদ্ধ হলে ভেজে রাখা বাদাম, কাঁচালঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচি ও ঘি দিয়ে আরো মিনিট দুই নিভু আঁচে ঢেকে রাখতে হবে।
- 4
সার্ভিং বউলে রেখে ধনেপাতা কুচি ও ভাজাবাদাম ছড়িয়ে লুচি বা পরোটার সাথে পরিবেশন করতে হবে বাদামী কুমড়ো।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (16)