নিরামিষ পটল কোর্মা (niramish potol korma recipe in bengali)

Mamoni Banerjee @cook_26461469
নিরামিষ পটল কোর্মা (niramish potol korma recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে 6 টি পটল আর 2 টি আলু নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। আর ছোটো ছোটো করে কেটে নিতে হবে।
- 2
কড়াই এ তেল দিয়ে পটল আর আলু গুলো ভেজে নিতে হবে।
- 3
এবার কাজু,কাঁচা লঙ্কা, কিসমিস, পোস্ত, টমেটো, এলাচ মিক্সি তে নিয়ে পেস্ট করতে হবে ।
- 4
কড়াই এ তেল গরম করে বাটা মশলা, লবণ আর হলুদ দিয়ে কষতে হবে। ভাজা আলু আর পটল টা দিয়ে দিতে হবে। ভালো করে কষতে হবে। সব্জি মসলা দিয়ে দিতে হবে।
- 5
ভালো করে কষতে হবে। কষা হয়ে গেলে একটু জল দিয়ে কম আচে রান্না করতে দিতে হবে।
- 6
এবার গরম মশলা আর ঘী দিতে হবে। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করুন। তারপর পাত্রে ঢেলে নিন।
- 7
গরম গরম লুচি আর কাওন চাল এর পায়েস এর সঙ্গে দারুন জমে যাবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14720310























মন্তব্যগুলি