নিরামিষ আলু পটলের রসা (Veg aloo parwal sabji recipe in Bengali)

Chameli Chatterjee @cook_23071175
নিরামিষ আলু পটলের রসা (Veg aloo parwal sabji recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু পটল গুলো ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়ে তুলে রাখতে হবে।
- 2
এদিকে একটা শুকনো কড়ায়ে গোটা জিরে,ধনে,মৌরি একটু নেড়ে নিতে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে।
- 3
কড়ায়ে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, হিং দিয়ে একটু নেড়ে নিয়ে আদা বাটা টা দিয়ে নাড়তে হবে। টমেটো কুচি টা দিয়ে আবার একটু নেড়ে নুন,হলুদ, জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, চিনি সব দিয়ে ভালোভাবে মশলা টা কষিয়ে নিতে হবে।
- 4
ভেজে রাখা আলু পটল টা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে আলু পটল সেদ্ধ হওয়া পর্যন্ত।
- 5
তারপর ঢাকা খুলে ঘি আর ভাজা মশলার গুঁড়ো টা দিয়ে নামিয়ে নিলেয় তৈরি নিরামিষ আলু পটলের রসা।ভাত, লুচি,পরটা, রুটির সাথে ভীষণ ভালো লাগে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14723583












মন্তব্যগুলি (6)