চিকেন কোরমা (Chicken korma recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
পেয়াঁজ কেটে নেবো। আদা রসুন বেটে নেবো। কাজু ও পোস্ত বেটে নেবো।
- 2
কড়াইতে সাদা তেল দিয়ে বেরেস্তা ভেজে নেবো। সেই তেলে চিকেন গুলো সামান্য ভেজে উঠিয়ে নেবো। বেরেস্তা ঠান্ডা হলে মিক্সিতে বেটে নেবো।
- 3
এরপর আবার ২-৩ চামচ তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, আদা রসুন বাটা, কাজু পোস্ত বাটা, বেরেস্তা বাটা, সামান্য হলুদ,দই, ধনে গুড়ো, লবণ এক এক করে দিয়ে সাতলে নেবো।
- 4
মশলা ভাজা হয়ে আসলে চিকেন গুলো তাতে ছেরে দেবো । সামান্য জল দিয়ে সেদ্ধ হতে দেবো ১০ মিনিট।
- 5
মাংস সেদ্ধ হয়ে আসলে সামান্য গরম মশলা ও ঘী দিয়ে নারিয়ে নেবো । বেরেস্তা সাজিয়ে পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14727594













মন্তব্যগুলি (3)