চিঁড়ে ভুট্টার পোলাও (Chire bhuttar pulao recipe in Bengali)

#স্মলবাইটস্
চিঁড়ের পোলাও
সকাল বা বিকেল বেলা জলখাবারের জন্য খুব সহজেই চটজলদি এই মুখরোচক পোলাও তৈরি করা যায়।
চিঁড়ে ভুট্টার পোলাও (Chire bhuttar pulao recipe in Bengali)
#স্মলবাইটস্
চিঁড়ের পোলাও
সকাল বা বিকেল বেলা জলখাবারের জন্য খুব সহজেই চটজলদি এই মুখরোচক পোলাও তৈরি করা যায়।
রান্নার নির্দেশ
- 1
চিঁড়ে ধুয়ে, জল ঝরিয়ে, লবণ আর চিনি মিশিয়ে রাখতে হবে।
- 2
তেলে ফোড়ন দিয়ে, তাতে চিনে বাদাম দিয়ে ভাজতে হবে।
- 3
এবার এতে পেঁয়াজ কুচি ক্যাপ্সিকাম কুচি দিয়ে ভাজতে হবে।
- 4
পেঁয়াজ আর ক্যাপ্সিকাম হালকা নরম হলে এতে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধ চলে যায়।
- 5
ভুট্টার দানা আর চিঁড়ে মিশিয়ে নাড়াচাড়া করে লবণ দিয়ে অল্প জলের ছিটা দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে লেবুর রস ও ধনেপাতা কুচি মিশিয়ে নিলেই তৈরি চিঁড়ে ভুট্টার পোলাও।
- 6
উপর থেকে ভুজিয়া আর নারকেল কোরানো ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে সুস্বাদু চিঁড়ে- ভুট্টার পোলাও।
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (4)