শাহী এগ কোর্মা (Sahi egg korma recipe in Bengali)

শাহী এগ কোর্মা (Sahi egg korma recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে তিন টে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ডিমের গায়ে চিরে চিরে দিতে হবে যাতে ডিমের ভিতরে মশলা ঢোকে।
- 2
পিঁয়াজ কুঁচি করে কেটে নিতে হবে।এবার কড়াইতে তেল গরম করে তাতে কিছু টা পিঁয়াজ বেরেস্তা করে নিতে হবে ।ওই তেলে কিছুটা ঘি দিয়ে তাতে শা জিরে, তেজপাতা,শুকনো লঙ্কা ফোরন দিয়ে বাকি পিঁয়াজ বাদামি করে ভেজে নিতে হবে।
- 3
এবার মিক্সিতে কাজু,মগজ,কিশমিশ,অাদা,কাঁচালঙ্কা, টমেটো এক সাথে বেটে নিতে হবে।
- 4
এবার ওই সমস্ত মশলা এক সাথে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তার মধ্যে প্রয়োজন অনুসারে নুন,চিনি,ফেটানো টক দই,কিছুটা বেরেস্তা দিয়ে ভালো করে কষিয়ে প্রয়োজনে সামান্য জল যোগ করতে হবে ঢাকা দিতে হবে।
- 5
এবার মশলা কষানো হলে তাতে সিদ্ধ করা ডিম দিয়ে কিছুক্ষণ ঢাকা দিতে হবে।নামানোর অাগে অারো কিছুটা ঘি,শাহি গরম মশলা,ও ফ্রেস ক্রিম,গোলাপ জল দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শাহি এগ কোর্মা।
- 6
গরমভাত,পরোটা,লুচি,পোলাও সাথে পরিবেশন করুন শাহি এগ কোর্মা।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (12)