কমলা মিঠাই (komola mithai recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই বলি আমি যে কমলালেবুগুলো পেয়েছিলাম সেগুলো ছোট ছিল বলে সেগুলো থেকে রস বার করে ১ কাপ রস পেয়েছিলাম
- 2
এবার ১ কাপ কমলারসের সঙ্গে ১/২ কাপ কর্নফ্লাওয়ার ভাল করে মিশিয়ে নিতে হবে
- 3
তাতে ১ চিমটি কমলারঙের ফুড কালার দিয়ে মিশিয়ে নিয়েছি
- 4
এবার কড়াইতে ১ কাপ চিনি ও১/২ কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে
- 5
ফুটে গেলে ১ চামচ পাতিলেবুর রস দিয়ে দিয়েছি
- 6
এবার তাতে আস্তে আস্তে কমলালেবুর মিশ্রণটি ঢেলে কম আঁচে নাড়তে থাকতে হবে
- 7
মিশ্রণটি একটু থকথকে হতে শুরু করলে তাতে ৩ চামচ ঘি মিশিয়ে নাড়তে থাকতে হবে
- 8
২ টো এলাচের গুড়ো মিশিয়ে নিয়েছি
- 9
একটা ঘি মাখানো প্লেটে ঢেলে নিয়েছি
- 10
ওপরে ছড়িয়ে দিয়েছি আমন্ড কুচি
- 11
ঠান্ডা হলে ইচ্ছামত সেপে কেটে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14732398















মন্তব্যগুলি (6)