চিজি পনির বেগুন ফ্রাই (Chessy Paneer Begun fry recipe in bengali)

#স্মলবাইটস গরম ভাত, ঘি,কাঁচালঙ্কা,নুন সাথে গরম গরম বেগুন ভাজা। আহা কি ভালোই না লাগে। আচ্ছা,বেগুন ভাজা যদি একটু অন্য ভাবে করা যায়। তাহলে কেমন লাগবে। আমি একটু ভিন্ন স্বাদের বেগুন ভাজা করেছি। ভালো লাগলে অবশ্যই তৈরী করবেন।

রান্নার নির্দেশ
- 1
গোটা বেগুন ধুয়ে, মাঝের অংশ থেকে মোটা করে দু টুকরো কেটে নিতে হবে ।
- 2
এক একটা বেগুন আবার মাঝখানে ছুরি দিয়ে কেটে নিতে হবে । পুরোটা না কাটে খেয়াল রাখতে হবে।
- 3
একটা পাত্রে হলুদ, নুন ও চিনি নিতে হবে। বেগুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেগুনের মাঝের কাটা অংশে ও লাগিয়ে দিতে হবে।
- 4
10 মিনিট রেখে দিতে হবে ।
- 5
একটা পাত্রে পনির, নুন, টমেটো সস, গোলমরিচ গুঁড়ো নিতে হবে। পনিরের দুপাশে ভালো করে মাখিয়ে নিতে হবে।
- 6
10 মিনিট রেখে দিতে হবে ।
- 7
ননস্টিকের প্যানে সাদা তেল গরম করতে হবে।
- 8
বেগুনের মাঝখানে স্লাইস পনির ও হাঁপ স্লাইস চিজ দিয়ে প্যানে দিতে হবে। একই ভাবে আর একটাও তৈরী করে প্যানে দিতে হবে।
- 9
লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে।
- 10
একপাশ ভাজা হলে উল্টে অন্য পাশ লালচে করে শ্যালো ফ্রাই করতে হবে।
- 11
পরিবেশনের আগে পাত্রে রেখে সামান্য পেঁয়াজ মিহি কুচি, কাঁচালঙ্কা কুচি ও সামান্য চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (8)