সেহরি তে আজকে আছে আলুর দম

এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শিখেছি আমি। এটা খুব সহজেই হাতের কাছে সব উপকরণ দিয়েই করা যায় #ঝটপট
সেহরি তে আজকে আছে আলুর দম
এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শিখেছি আমি। এটা খুব সহজেই হাতের কাছে সব উপকরণ দিয়েই করা যায় #ঝটপট
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু খোসা ছাড়িয়ে মাঝ বরাবর একটা টুকরো কেটে ২ ভাগ করে নিতে হবে,অনেকটা আমরা যেভাবে গোশত রান্না করার জন্য আলু কাটি সেভাবে। এর পর একটা ফ্রাই প্যানে তেল নিয়ে আলু গুলো লাল করে অল্প আঁচে ভেজে নিতে হবে।
- 2
এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ,এলাচ, দারুচিনি দিয়ে লাল করে ভেজে নিতে হবে।এর পর বাকি পেঁয়াজ গুলো দিয়ে একে একে সব মশলা(টালা জিরা গুড়া বাদে)দিয়ে দিতে হবে।মশলা গুলো অল্প অল্প পানি দিয়ে ভালো ভাবে কষিয়ে নিতে হবে।এরপর এর মদ্ধে ২ কাপ পানি দিয়ে দিতে হবে।পানি একটু গরম হয়ে আসলে ভাজা আলু গুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে।
- 3
আলু গুলো আগে থেকে ভেজে নেয়ার কারনে সিদ্ধ হতে বেশি সময় নিবে না। এরপর তরকারির উপরে তেল উঠে আসা পর্যন্ত অল্প আঁচে রান্না করতে হবে। তেল উপরে উঠে আসলে কাঁচামরিচ ও টালা জিরা গুড়া দিয়ে ঢাকনা দিয়ে ৫ মিনিট ঢেকে রাখতে হবে।এরপর সার্ভিং ডিশে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন মজাদার আলুর দম।
- 4
এই তরকারি টা রুটি,পরোটা, ভাতের সাথে খুবই মজা লাগে।আপনারা ও ট্রাই করে দেখতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি