ঢেঁড়স ভাজি।

Bipasha Ismail Khan @bipasha49
সেহেরীতে আমার প্রিয় একটি রেসিপি ঢেঁড়স ভাজি।রেসিপিটি খুবই সহজ এবং স্বাস্থ্যকর।এই রেসিপিটি আমি আমার মা -র কাছ থেকে শিখেছি,ভীষণ প্রিয় আর খুব ঝটপট তৈরী করা যায়।
ঢেঁড়স ভাজি।
সেহেরীতে আমার প্রিয় একটি রেসিপি ঢেঁড়স ভাজি।রেসিপিটি খুবই সহজ এবং স্বাস্থ্যকর।এই রেসিপিটি আমি আমার মা -র কাছ থেকে শিখেছি,ভীষণ প্রিয় আর খুব ঝটপট তৈরী করা যায়।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ঢেঁড়স ধুয়ে নিতে হবে।এরপর ঢেঁড়সের আগা ও গোড়া কেটে ফেলে দিতে হবে।এরপর কুচি করে কেটে নিতে হবে।
- 2
ফ্রাইপেনে তেল দিয়ে পেয়াজকুচি দিতে হবে।পেয়াজকুচি একটু ভাজা হলে এতে কাচামরিচ চিরে দিয়ে সামান্য ভেজে নিতে হবে।
- 3
এরপর এতে ঢেঁড়স কুচি দিয়ে দিতে হবে।এরপর স্বাদমতো লবণ ছড়িয়ে দিয়ে নেড়ে ভালো করে ভাজতে হবে।
- 4
ঢেঁড়স ভেজে আঠালো ভাব কমে আসলে নামিয়ে নিতে হবে।
- 5
গরম গরম ঢেঁড়স ভাজি সার্ভ করুন গরম ভাতের সঙ্গে।ধন্যবাদ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14908323

মন্তব্যগুলি (4)