রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুরগি টুকরো করে কেটে,ধুয়ে নিতে হবে।মুগডাল ধুয়ে সামান্য লবণ ও হলুদগুড়া দিয়ে,২০ মিনিট সিদ্ধ করে নিতে হবে।
- 2
রান্নার হাড়ি চুলায় বসিয়ে তেল দিতে হবে।এরপর এতে আস্ত এলাচ,দারুচিনি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে একটু ভাজতে হবে।এরপর এতে পেয়াজকুচি দিয়ে ভাজতে হবে।পেয়াজকুচি ভেজে বাদামী রং এর হয়ে আসলে এতে আদাবাটা ও রসুনবাটা দিয়ে ভাজতে হবে।
- 3
এরপর একে একে হলুদগুড়া, মরিচগুড়া, ধনেগুড়া,জিরাগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে মশলা কষাতে হবে।মশলা কষে তেল উঠে এলে এতে আধা কাপ পানি দিয়ে আরো একটু মশলা কষিয়ে নিতে হবে।
- 4
এরপর এতে ধুয়ে রাখা মুরগির টুকরো দিয়ে দিতে হবে।ভালো করে নেড়ে কষাতে হবে ২০ মিনিট যেনো মুরগি দাওয়ার পর যে পানি ছাড়ে,সেটা শুকিয়ে যায়।এরপর পরিমিত পরিমাণে পানি দিয়ে নেড়ে ঢেকে রান্না করতে হবে ৩০ মিনিট।মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
- 5
৩০ মিনিট পর মাংস সিদ্ধ হয়ে এলে এতে সিদ্ধ করা মুগডাল ঢেলে দিতে হবে।একটু নেড়ে এতে এক কাপ পানি দিতে হবে।তরকারি জ্বাল হয়ে বলক উঠলে এতে কাচামরিচ চিরে দিয়ে নামিয়ে নিতে হবে।ব্যাস মুগডাল দিয়ে মুরগি রান্না হয়ে গেলো।গরম গরম উপভোগ করুন রুটি,ভাত কিমবা পোলাউ এর সঙ্গে।ধন্যবাদ।
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (2)