বাংলাদেশি (বা আমার নিজের) স্টাইলে কুনাফা 😋

সেমাই এমনি খুব ভালো লাগে আর যখন থেকে এক দাওয়াতে কুনাফা খেয়েছি তখন থেকে প্রতি ঈদ আর ইফতারে অন্তত একবার কুনাফা না খেলে হয় না। এখন এই কুনাফা আসল কুনাফার সাথে তুলনা করলে হবে না। এটা অনেক ঝটপট আর আমার নিজের স্টাইলে বানানো তাও আশা করি ভালো লাগবে। এটা চুলায় করা চাইলে বেক করতে পারেন।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি প্যানে (ননসটিক হলে ভালো) ঘি দেবো। এরপর সেমাই ঢেলে দেব আর ভালো ভাবে মেসানোর চেষ্টা করবো এবং ভেঙ্গে নেব। এবার একে এক বাকি উপকরন দিয়ে ভাজতে থাকবো। খানিকটা লালচে হয়ে গেলে নামিয়ে ফেল্ব। আপনার যতক্ষণ ইচ্ছে ভাজতে পারেন খালি খেয়াল রাখবেন পুড়ে না যায়।
- 2
এবার পরিষ্কার প্যানে দুধ দিয়ে এবার এটা তৈরির জন্য যা যা লাগবে তা একে একে দিয়ে মেশাতে থাকবো। কর্নফ্লাওয়ার দেওয়ার সময় খেয়াল রাখবেন ক্রাম্ব না হয় জন্য। ভালো ভাবে জ্বাল দেওয়ার সময় নাড়তে থাকুন। পছন্দমত ঘন হয়ে গেলে নামিয়ে ফেলুন। পরে ঠাণ্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয় সে হিসাবে নামাতে পারেন।
- 3
আমি চেষ্টা করি দুই লেয়ার করতে কিন্তু আপনি এইটাও আপনার বাটির সাইস বা ইচ্ছামত করতে পারেন। প্রথমে একটু ঘি লাগিয়ে নিন বাটিতে এরপর সেমাই দিয়ে ভালো ভাবে ভারি কিছু দিয়ে চাপা দিন যাতে লেয়ারের মত হয় লেগে থাকে একসাথে। এরপর ক্রিম দিন। তারপর আবার রিপিত করুন।
- 4
ব্যাস হয়ে গেল মজাদার কুনাফা অনেক কম কষ্টে 😅
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)