পোটাটো কাপকেকস(potato cupcakes recipe in bengali)

#আলু
পৃথিবীর মুখ্য খাদ্য তালিকায় জনপ্রিয় আহার্য্য হিসেবে আলুর স্থান সবার উপরে। সুদূর অতীতে পর্তুগীজদের হাত ধরে পেরুর দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম বলিভিয়া থেকে ভারতবর্ষের মাটিতে পা রাখে এই কন্দ জাতীয় সব্জিটি। আর এসেই যে সবার মন জয় করে নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ভাবতে অবাক লাগে অ্যান্টি-অক্সিডেন্ট যুক্ত এই খাদ্যটি রক্তে শর্করার মাত্রা সূচক নিয়ন্ত্রণে এবং বিভিন্ন ধরনের হার্টের অসুখকে কমাতে সাহায্য করে।
আজ আমি আলু দিয়ে বানানো একটি স্ন্যাক্সের পদ নিয়ে এলাম।

রান্নার নির্দেশ
- 1
পোটাটো কাপ তৈরি করার জন্য প্রথমে আলুর খোসা ছাড়িয়ে গ্রেট করে বরফ যুক্ত জলে 15মিনিট ভিজিয়ে রাখার পর জল থেকে তুলে ভালো করে চিপে সমস্ত জল ঝরিয়ে নিতে হবে। তারপর একটি পাত্রে গ্রেট করা আলুতে বাকি সমস্ত উপকরণ যোগ করে মেখে আধঘন্টার মতো ফ্রিজে রেখে শক্ত করে নিতে হবে।
- 2
ইতিমধ্যে মাঝারি আঁচে একটি ননস্টিক ফ্রাইপ্যানে মাখন গরম করে তাতে প্রথমে একে একে পেয়াঁজ, রসুন এবং রোজমেরি যোগ করে হাল্কা গোলাপি রং ধরা পর্যন্ত সাতলে নিয়ে ওতে গাজর, বিন, মকাইদানা মিশিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে স্বাদমতো নুন এবং গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে ¼কাপ জল মিশিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। জল শুকিয়ে এলে ওভেন বন্ধ করে ওতে হাত দিয়ে পিষে নেওয়া পার্সলে গুঁড়ো ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 3
এবারে কাপ কেকের মোল্ডে মাখন গ্রীজ করে তাতে পরিমাণ মতো আলুর মিশ্রণ দিয়ে সেটাকে মোল্ডের আকার দিয়ে মিনিট 10 এর জন্য ফ্রীজারে রেখে সেট করে 180°C তে প্রীহিট করা ওভেনে 12-15মিনিট বেক করে নিতে হবে। কিছুক্ষণ পর কাপগুলো ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এলে ওই কাপগুলোকে আগে থেকে সতে(sauté) করে রাখা ফিলিং পুরে উপর থেকে কোরানো চীজ ও চিলি ফ্লেক্স ছড়িয়ে ওভেনে তাপমাত্রা 170°C তে কমিয়ে এনে কাপগুলো 20মিনিটের জন্য বেক করলেই তৈরি হয়ে যাবে পোটাটো কাপকেক।
- 4
কেকগুলো ঘরের তাপমাত্রায় এলে ছুরির সাহায্যে সাবধানে মোল্ড থেকে বের করে পরিবেশনের আগে উপর থেকে আরো কিছুটা কোরানো চীজ ও চিলি ফ্লেক্স ছড়িয়ে বৈকলিন চা এর সঙ্গে উপভোগ করুন এই দুর্দান্ত স্ন্যাক্সটি।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (42)