আলু পকোড়া(Aloo Pakora Recipe in Bengali)

#আলু
সন্ধ্যেবেলায় গরম চায়ের সাথে অথবা গরমকালে দুপুর বেলায় পাতলা টক ডালের সাথে এই পকোড়া খেতে খুব ভালো লাগে।
আলু পকোড়া(Aloo Pakora Recipe in Bengali)
#আলু
সন্ধ্যেবেলায় গরম চায়ের সাথে অথবা গরমকালে দুপুর বেলায় পাতলা টক ডালের সাথে এই পকোড়া খেতে খুব ভালো লাগে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুঁচিয়ে নিলাম. তারপর আলুর খোসা ছাড়িয়ে ব্রেডারের সাহায্যে আলু দুটি ব্রেড করে নিলাম.এবার ব্রেড করা আলুর থেকে ভালো করে চিপে রস বার করে নিলাম. তারপর একটি বাটির মধ্যে ব্রেড করা আলু নিয়ে তারমধ্যে লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিলাম.
- 2
এবার তার মধ্যে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মসলা ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে তারমধ্যে ব্যাসন ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মেখে নিলাম.
- 3
তারপর একটি কড়াইতে পরিমাণমতো সাদা তেল গরম করে পকোড়ার আকারে লালচে করে ভেঁজে নিলাম.তৈরি হয়ে গেল আলুর পকোড়া.
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি