রান্নার নির্দেশ
- 1
হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজুন। হালকা বাদামি হয়ে আসলে গুঁড়া মসলা দিয়ে নাড়ুন। লবণ দিয়ে দিন।
- 2
মাংস ছোট টুকরা করে দিয়ে দিন। হালিমের মসলা দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন হাঁড়ি।
- 3
১০ মিনিট পর মাংস থেকে পানি বের হয়ে গেলে আবারও নেড়ে দিন। ২ কাপ পানি দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ করুন মাংস।
- 4
এরমধ্যে চাল, গম ও ডাল ধুয়ে সামান্য পানি দিয়ে পেস্ট করে নিন একসঙ্গে। একদম মিহি করার প্রয়োজন নেই।
- 5
মাংস খানিকটা সেদ্ধ হলে চাল-ডালের মিশ্রণ দিয়ে নেড়েচেড়ে ৫ কাপ পানি দিয়ে দিন। ঘনঘন নাড়তে হবে।
- 6
একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে। নামানোর আগে পানির সঙ্গে গুলিয়ে তেঁতুলের মাড় দিয়ে দিন।
- 7
আদা কুচি, পুদিনা পাতা, কাচামরিচ কুচি উপরে ছিটিয়ে পরিবেশন করুন গরম গরম।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14978950






মন্তব্যগুলি