মেছো থালি (Mecho thali recipe in Bengali)

#মা২০২১
মাতৃ দিবস উপলক্ষে মায়ের পছন্দের দুটি পদ রান্না করে সবার সঙ্গে ভাগ করে নিলাম। গরম ভাতের সাথে এই দুটি পদ এক অনবদ্য জুটি।
মেছো থালি (Mecho thali recipe in Bengali)
#মা২০২১
মাতৃ দিবস উপলক্ষে মায়ের পছন্দের দুটি পদ রান্না করে সবার সঙ্গে ভাগ করে নিলাম। গরম ভাতের সাথে এই দুটি পদ এক অনবদ্য জুটি।
রান্নার নির্দেশ
- 1
সর্ষে বাটা :- কড়াইতে তেল গরম করে মাছগুলো নুন, হলুদ গুঁড়ো মাখিয়ে ভেজে তুলে নিতে হবে।
- 2
ঐ তেলে কালোজিরে ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে তাতে সরষে বাটা,পোস্ত বাটা,হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে নেড়েচেড়ে পরিমাণমতো জল ও চেরা কাঁচালঙ্কা দিতে হবে।
- 3
ঢাকা দিয়ে ৪-৫মিনিট রান্না করার পর ভাজা মাছ গুলো দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে হবে, ঘন হলে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
- 4
ডুমুর চিংড়ি :- প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে রাখতে হবে। ডুমুর সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে, এরপর কড়াইতে তেল গরম করে আলু গুলো ভেজে নিতে হবে।
- 5
ঐ তেলে গোটা জিরে ফোঁড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা-রসুন বাটা এবং টমেটো কুচি দিয়ে সমস্ত টা ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে।
- 6
টমেটো নরম হয়ে এলে তারপর একে একে নুন-হলুদ মাখানো চিংড়ি মাছ, সমস্ত গুঁড়ো মসলা, স্বাদমতো নুন দিয়ে দিতে হবে এবং সেই সাথে সামান্য একটু জল দিয়ে মসলা সহ পেঁয়াজ রসুন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে।
- 7
তারপর তাতে সেদ্ধ ডুমুর ও ভাজা আলু দিয়ে দুই থেকে তিন মিনিট মত ভালো করে কষিয়ে নিতে হবে।
- 8
সমস্ত টা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে ফোটাতে হবে যতক্ষণ না আলু এবং চিংড়ি মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে।
- 9
মোটামুটি চিংড়ি মাছ এবং আলু সেদ্ধ হয়ে এলে স্বাদমতো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঝোল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে।
- 10
ঝোল মোটামুটি শুকিয়ে আসলে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
























মন্তব্যগুলি