মিষ্টি আলুর চাটনি (mishti aloor chutney recipe in Bengali)

#আলু
আজ একাদশী এটাও একধরনের ব্রত। একাদশীর দিন অনেকে সাবুদানার খিচুড়ি খেয়ে থাকেন।তারা যদি খিচুড়ি পরে শেষ পাতে এরকম একটি চাটনি পান তবে মনে হয় মন্দ লাগবে না।তাই আজ আমি বানালাম মিষ্টি আলুর চাটনি।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু ছোট ছোট করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে।
- 2
এরপর আম কেটে ধুয়ে নিতে হবে।
- 3
কড়াইয়ে ২-৩কাপ জল দিয়ে তাতে আম দিতে হবে।কিছুক্ষন পর সেদ্ধকরা আলু দিয়ে নাড়তে হবে। যেন নিচে না লেগে যায় খেয়াল রাখতে হবে।
- 4
সব এক সাথে ভেঙ্গে এলে হালকা হাতে নাড়তে হবে।
- 5
তারপর তাতে নুন, চিনি,হলুদ এবং কিশমিশ দিতে হবে।ঘন হয়ে এলে নামিয়ে রাখতে হবে।
- 6
এরপর শুকনো খোলায় বাদম ভেজে ঠান্ডা করে,খোসা ছাড়িয়ে নিতে হবে।
- 7
এরপর কড়াইয়ে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন ফোঁড়ন দিতে হবে।
- 8
তারপর নামিয়ে রাখা চাটনি এবং ভেজে রাখা বাদাম দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।
- 9
এরপর চাটনি ঠান্ডা হয়ে এলে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি