ছোলা ভূনা

#bdfood
ছোলা ইফতারেনা হলে চলেই না। ঐতিহ্যবাহী এই ইফতার রেসিপি টি কখনোই পুরানো হবে না বলে আমার ধারণা।
ছোলা ভূনা
#bdfood
ছোলা ইফতারেনা হলে চলেই না। ঐতিহ্যবাহী এই ইফতার রেসিপি টি কখনোই পুরানো হবে না বলে আমার ধারণা।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আগের দিন ছোলা ভিজিয়ে ছেঁকে স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিবো। এবং দুটি আলু সাথে সিদ্ধ করে নিবো। আলু ঠান্ডা করে ছোট ছোট কিউব করে টুকরা করে কেটে নিবো।
- 2
এবারে একটি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি হালকা ভেজে সামান্য পানি দিয়ে সব রকমের মসলা দিয়ে মসলা কষিয়ে সিদ্ধ ছোলা ও সিদ্ধ আলুর কিউব গুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নিবো। চুলার আঁচ মৃদু রাখবো। এভাবে ৬/৭ মিনিট ভেজে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি ও ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে আরেকটু নেড়ে সব মিশিয়ে নামিয়ে নিবো।
- 3
সবশেষে টমেটো ওশশার স্লাইস দিয়ে সাজিয়ে কাঁচা পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করবো দারুন স্বাদের ঐতিহ্যবাহী ইফতার আইটেম ছোলা ভুনা। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (4)