মটর ডালের মুইঠা(Motor daler Muithya recipe in Bengali)

#ঠাকুরবাড়ির২০২১
বিশ্বকবি রবি ঠাকুর খাদ্য রসিক ছিলেন .ঠাকুরবাড়িতে রবি ঠাকুরের পছন্দের খাবার জিনিস নিয়ে সবসময় গবেষণা চলত. রবি ঠাকুরের অন্যান্য পছন্দের খাবারের মধ্যে মটর ডালের মুইঠা ছিল একটি প্রিয় রেসিপি. সেই চিরন্তন সাবেকি রান্নাটি আমি তৈরি করেছি.
মটর ডালের মুইঠা(Motor daler Muithya recipe in Bengali)
#ঠাকুরবাড়ির২০২১
বিশ্বকবি রবি ঠাকুর খাদ্য রসিক ছিলেন .ঠাকুরবাড়িতে রবি ঠাকুরের পছন্দের খাবার জিনিস নিয়ে সবসময় গবেষণা চলত. রবি ঠাকুরের অন্যান্য পছন্দের খাবারের মধ্যে মটর ডালের মুইঠা ছিল একটি প্রিয় রেসিপি. সেই চিরন্তন সাবেকি রান্নাটি আমি তৈরি করেছি.
রান্নার নির্দেশ
- 1
মটর ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে ছয় থেকে সাত ঘণ্টা ভিজিয়ে রেখে জল ফেলে দিয়ে একটা কাঁচালঙ্কা দিয়ে বেটে নিয়ে এবার এর মধ্যে 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো,1/4 চা চামচ হলুদ গুঁড়ো, লবণ, আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে. এবার কড়াইতে এক গ্লাস জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ডাল থেকে মুঠোর আকারে গড়ে জলে দিতে হবে এবং মোটামুটি ভাবে সেদ্ধ হয়ে গেলে অপর পিঠে উল্টে দিতে হবে. তারপরে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে.
- 2
একটি বাটিতে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো,1/2 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো,1 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু জলে গুলিয়ে নিতে হবে.কড়াইতে তেল গরম করে আগে আলু আর মুঠো গুলো ভেজে তুলে নিয়ে ওই তেলেই থেঁতো করা গোটা গরম মসলা, তেজপাতা, ফোড়ন দিতে হবে. একটু গন্ধ বের হলে জলে মিশ্রিত গুরো মশলা দিয়ে1 মিনিটের মত নাড়তে হবে. এবার টমেটো পেস্ট দিয়ে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না টমেটো থেকে তেল বেরুচ্ছে. তেল বের হলে এর মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা, চিনি, গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়তে হবে.
- 3
এবার এর মধ্যে ভাজা আলু আর মুঠোগুলো দিয়ে এক মিনিটের মত ভেজে নিতে হবে. এবার এক কাপের মতো জল দিয়ে 5 মিনিটের মতো লো আচে রান্না করতে হবে.5 মিনিট পরে উপর থেকে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে ভাল করে মিশিয়ে এক মিনিটের মতন রান্না করে গ্যাস বন্ধ করে দিতে হবে.
- 4
এবার কিছুক্ষণ পরে নামিয়ে পরোটা রুটি বা ভাতের সাথে পরিবেশন করা যেতে পারে.
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (14)