রান্নার নির্দেশ
- 1
পাঁচরকম সবজি কেটে ধুয়ে নিতে হবে৷ আমি বরবটি, মিস্টি কুমড়ো, মিস্টি আলু,গোল আলু, টমেটো, পেপেঁ নিয়েছি।
- 2
পাঁচরকম ডাল নিয়ে নিতে হবে পরিমান মন৷ তারপর ধুয়ে নিতে হবে সব একসাথে করে । ছবির মত করে৷
- 3
কড়াইতে পাঁচরকম সবজি গুলো কালোজিরা ফোঁড়ন দিয়ে ভেজে নিতে হবে৷
- 4
তারপর কড়াইতে আবার পরিমান মত তেলদিয়ে পেয়াজ গরম মসলা ফোড়ন দিয়ে তাতে একে একে আদা বাটা রসুন বাটা হলুদ গুড়ো, ধনিয়া গুড়ো, জিরা গুড়ো, লবন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে৷
মসলা কষানো শেষ হলে এতে চাল ডাল সবজি গুলো একসাথে দিয়ে আবার দুমিনিট ভেজে নিতে হবে। - 5
তারপর পরিমান মত পানি দিয়ে রানা করে নিতে হবে। রান্না যখন হয়ে আসবে তখন অন্য একটা কড়াইতে তেল দিয়ে এতে পেঁয়াজ রসুন শুকনো মরিচ ওহ সামান্য পাঁচফোড়ন ভেজে ভাগাড় দিতে হবে খিঁচুড়িতে৷
ব্যস রান্না হয়ে যাবে মজাদার ল্যাটকা খিচুড়ি
সাথে বাসায় বানানো আচাড় দিয়ে মজা করে খেয়ে নিবেন৷
ধন্যবাদ সকল কে।
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি