পুর ভরা চালকুমড়ো ভাজা (pur bhora chalkumro bhaja recipe in Bengali)

Tandra Dutta @cook_26398320
#ঠাকুরবাড়ির২০২১
পুর ভরা চালকুমড়ো ভাজা (pur bhora chalkumro bhaja recipe in Bengali)
#ঠাকুরবাড়ির২০২১
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাল কুমড়োর চোচা ছাড়িয়ে একটু মোটা করে গোল করে কেটে নিয়ে প্রতিটা টুকরোর মাঝখানে এমন ভাবে কাটতে হবে যেন দুটো টুকরো হয়ে না যায়।
- 2
এবার কাটা চাল কুমড়ো গুলোকে গরম জলের ভাপ দিয়ে নিতে হবে। ঠান্ডা হলে নুন হলুদ মেখে রাখতে হবে।
- 3
একটি বাটিতে সরষে কাঁচা লঙ্কা বাটা, সরষের তেল,নুন, হলুদ ও চিনি সব উপকরণ একসাথে ভাল করে মিশিয়ে নিয়ে একটি চামচের সাহায্যে চালকুমড়োর মাঝে পুরোটা ভরে দিতে হবে।
- 4
এবার কড়াইতে তেল গরম হলে চাল কুমড়ো গুলো আস্তে আস্তে কড়াইতে দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করতে হবে এটা কিছুক্ষণ পরপর আলতো ভাবে উল্টে দিতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14997541










মন্তব্যগুলি (2)