ভাত এর ঝুরি

মুসলিম দের দুই ঈদ মানে পিঠা উৎসব এর ঈদ বিশেষ করে নরসিংদিতে।আমি তো রোদে দেয়ার ঝামেলায় ঝুরি করি ই না কিন্তু এখন আর সেই ভয় নেই অল্প করে দিলেই পছন্দের খাবার এর তালিকায় বাদ পরব না,,,আমি বড় ডিস এ দিয়েছি আর ঝামেলা ও হয়নি শুকাতে,,ছাদে চাটি বিছানো .বৃষ্টি হলে দৌড়ানো বিকেল হলে ওঠানো,আর লাগে না।অনেক বকবকিয়েছি,,,তার জন্য দুঃখিত,,,সবাইকে ঈদ মোবারক।

রান্নার নির্দেশ
- 1
চাল ধুয়ে বেশি করে পানি দিয়ে ভাত রান্না করতে হবে খুব নরম করে
- 2
কিন্তু পাতলা করা যাবে না
- 3
বোল এ ঢেলে লবন কালার মিশিয়ে নিতে হবে
- 4
এবার হাত দিয়ে ধরা যায় এমন ঠান্ডা করে ঝুরি চালন দিয়ে মথে মথে ঝুরি দিব
- 5
ঝুরি হলে সাথে সাথে রোদে দিব
- 6
কিছুটা টান টান শুকালে কাটা চামচ দিয়ে আস্তে করে ছিয়ে দিব
- 7
যাদের বাসায় রোদ পরে না তারা রান্নার সময় চুলার ওপর ঝুলিয়ে শুকিয়ে নিবেন,রোদে শুকালে ভাল ভাজতে হয়।
- 8
ভাল করে শুকালে সংরক্ষন করুন
- 9
খাবার এর আগে তেল গরম করে ডুবু তেল এ ভেজেনিব
- 10
আগেই গুর এর সিরা এলাচ,দারচিনি,তেজপাতা দিয়ে সিরা করে রেখেছিলাম
- 11
ঝুরি ভাজা হলে ওপরে গুর এর সিরা ছরিয়ে দিব
- 12
ঠান্ডা হলে মুখ বন্ধ বক্সে এ রাখব।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি