রসগোল্লা
আমার হোমমেড সুইটস বিজনেসের একটা অংশ
রান্নার নির্দেশ
- 1
# ছানার জন্য
২ লিটার দুধ
নাড়িয়ে জাল দিতে হবে যেন উপরে সরের পর্দা না পরে। এক দুই উতলান দিলে চুলা বন্ধ করে ভিনেগারের সাথে ১/৪ পানি মিশিয়ে দুবারে দুধের মধ্যে ঢেলে দিবে। প্রথম বারে ঢেলে হালকা নেড়েচেড়ে আবার দ্বিতীয় বার সব ভিনেগারের পানি ঢেলে দিয়ে আবার হালকা নাড়তে থাকলে দেখবে ছানা আলাদা হয়ে আসছে আর পানিটা হলুদ হয়ে গেছে। তখনই একটা সাদা কাপড়ে ছেঁকে নিয়ে নুডলস এর মত পানি দিয়ে ধুয়ে নিবে। কাপড়টা পেচিয়ে চেপে পানি বের করে ১ ঘন্টা পানি ঝরানোর জন্য ঝুলিয়ে রাখো। - 2
তারপর ছানা টাকে ভালো করে ১০ মিনিট ময়ান কর। তাতে ১ টে চামচ ময়দা, ১ টে সুজি আর ১ চা চামচ চিনি এ্যাড করে আবার ৫ মিনিট ময়ান কর। একটু ছানা হাতে নিয়ে গোল করে দেখো গোল হচ্ছে কিনা আর তেল হাতে লেগে আসছে কিনা। যদি তাই হয় তাহলে ঠিক আছে। তোমার পছন্দমতে সাইজে গোল করে নিয়ে একপাশে রেখে দাও।
- 3
এবার সিরার জন্য চিনিতে পানি আর এলাচি দিয়ে চুলায় জাল দিয়ে এক উতলান দিলে মিষ্টিগুলো দিয়ে দিবে। তারপর ১০ মিনিট হাই হিটে ঢেকে জাল দিতে হবে। খেয়াল রাখতে হবে কোন বাতাস না বেড়োয়। তারপর ঢাকনা উঠিয়ে মিষ্টি গুলো উল্টিয়ে দিতে হবে। আবার মাঝারি আঁচে ২০ মিনিট ঢেকে জাল দিতে হবে। এর মাঝখানে খেয়াল রাখতে হবে পানি কমে আসলে ফুটন্ত গরম পানি আরো এক কাপ পরিমান দিয়ে জাল দিতে হবে। রসগোল্লার সিরা পাতলা থাকলে ভালো হয়। রসগোল্লা যদি দেখেন সিরাতে ভেসে আছে,২০ মিনিট পর নামিয়ে সারা রাতের জন্য রেখে দাও। অথবা ৪-৫ ঘন্টা রেখে দিন।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি