মিক্সড ডাল (mixed dal recipe in Bengali)

Trisha Majumder Ganguly @Trisha_1503
#ডালশান
লাঞ্চ বা ডিনারের জন্য একটি গুন যুক্ত সুস্বাদু রেসিপি।।
মিক্সড ডাল (mixed dal recipe in Bengali)
#ডালশান
লাঞ্চ বা ডিনারের জন্য একটি গুন যুক্ত সুস্বাদু রেসিপি।।
রান্নার নির্দেশ
- 1
প্রেসার কুকারে ডাল ধুয়ে গোটা কাঁচালঙ্কা ও জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে,
- 2
তারপর কড়াইতে সরষের তেল গরম করে তাতে গোটা জিরে, কাঁচালঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি ও টমেটো কুচি দিয়ে সামান্য ভেজে তাতে ধনেপাতা কুচি মিশিয়ে নিতে হবে,
- 3
তারপর তাতে নুন, হলুদের গুড়ো, জিরের গুড়ো ও ধনে গুড়ো মিশিয়ে নিতে হবে,
- 4
তারপর তাতে সেদ্ধ করা জল সহ ডাল মিশিয়ে ঢাকা দিয়ে দিতে হবে,
- 5
কিছুক্ষণ পরে ঢাকা খুলে ডালের ঘনত্ব নিজের পছন্দমতো রেখে ওপর থেকে হাতে ঘষে নেওয়া কসুরি মেথি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15021226











মন্তব্যগুলি (3)