রান্নার নির্দেশ
- 1
আলুর খোসা ছাড়িয়ে প্রথমে গ্রেটার দিয়ে গ্রেট করে সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে রাখতে হবে, আলু কাটার সময় গ্রেতেরেরে ওপর দিক থেকে কাট তে কাট তে নিচে নিয়ে গিয়ে গ্রেটার দিয়ে আলু টা তুলে আবার গ্রেটারের ওপরে বসিয়ে গ্রেটারে ঘষে নিচে নিয়ে যেতে হবে,,, এই ভাবে কাটলে লম্বা লম্বা হবে
- 2
সব আলু কাটা হয়ে গেলে জল দিয়ে বার বার করে ধুয়ে আলুর সব কষ বের করে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল হচ্ছে
- 3
এরপর ফ্রিজের ঠাণ্ডা জল দিয়ে ১৫-২০মিনিট ভিজিয়ে রাখতে হবে
- 4
এরপর আলু জল থেকে ভালো করে জল ঝরিয়ে তুলে একটা ঝুড়িতে ছড়িয়ে রেখে কিছুক্ষন বাকি জল জল টুকুও ঝড়িয়ে নিতে হবে
- 5
কড়াইতে তেল গরম করে বাদাম, কারিপাতা আর শুকনো লঙ্কা ১ মিনিট মত ভেজে তুলে নিতে হবে
- 6
এরপর গরম ডুবো তেলে কিছুটা আলু দিয়ে মচমচে বাদামি লাল করে ভেজে তুলে নিতে হবে
- 7
এইভাবেই বাকি আলু গুলোও ভেজে নিয়ে অপর দিয়ে পরিমাণ মত নুন, বিট নুন আর চাট মশলা দিয়ে আর আগে থেকে ভেজে রাখা বাদাম, লঙ্কা আর কারিপাতা ছড়িয়ে নিলেই রেডি ঝুড়ি আলু ভাজা।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি