রান্নার নির্দেশ
- 1
দুধে 2 টা এলাচ,,2 টকরো দারচিনি ও 1 টি তেজপাতা দিয়ে দুধ ঝাল দিয়ে ঘন করে নিব
- 2
এদিকে পোলাউর চাল আধা ঘন্টা ভিজিয়ে ধুয়ে নিয়ে 1 কাপ পানিতে চাল সিদ্ধ করে নিয়ে এতে 1 কাপ দুধ ও চিমটি লবন দিয়ে আরো নরম করে সিদ্ধ করে ঘুটনি দিয়ে ঘুটে ভাত টা ভেংগে নিব
- 3
এবার দুধে বাদাম কুচি দিয়ে ঘন হয়ে আসলে সিদ্ধ ভাত দিয়ে নেরে নিব তার পর চিনি অল্প অল্প করে মিশিয়ে নিব
- 4
প্রায় 15 মিনিট এর মত করে রান্না করে নিব নেড়ে নেড়ে যেন তলায় লেগে না যায়।
- 5
আঠালো হয়ে আসলে নামিয়ে কিসমিস বাদাম দিয়ে সাজিয়ে ঠান্ডা করে নিন।
মনে রাখবেন ফিরনিতে যত বেশি দুধ দেয়া যাবে তত বেশি মজা।আর খাটি গরুর দুধ দিয়ে আঠালো আঠালো হলে দারুন লাগে।
- 6
বি:দ্র:খেজুর গুর দিয়ে করলে খেজুর গুর ভেংগে পানিতে ফুটিয়ে নিয়ে ছেকে চাল এর সাথে দিয়ে সিদ্ধ করে দুধ এ ছেরে দিতে হয়।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15040479




মন্তব্যগুলি (2)