রান্নার নির্দেশ
- 1
মুরগী মেরিনেশনের সব মশলা দিয়ে মুরগি মেরিনেট করতে হবে ৩০ মিনিট এর জন্য ।
- 2
চাল খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট ।
- 3
প্যানে সামান্য তেল দিয়ে মুরগির টুকরো গুলো লালচে করে ভেজে নিন ।
- 4
কয়লার টুকরা গুলো আগুনে দিয়ে লাল করে নিয়ে একটি স্টিলের বাটিতে নিয়ে নিন। মাংসের পাত্রের মাঝে রাখুন এবং কয়লায় এক চামচ ঘি ঢেলে দিয়ে পাত্রের ঢাকনা দিয়ে দিন ২ মিনিট এর জন্য । এতে মাংসে স্মোকি ফ্লেভার আসবে।
- 5
- 6
প্যানে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি লালচে করে ভেজে নিন ও অন্যান্য মশলা, টমেটো পানি ও টক দই দিয়ে কষিয়ে নিন । ভাজা মাংস গুলো যোগ করুন। কষিয়ে নিন। প্রয়োজনীয় পানি যোগ করুন ।ঢেকে রান্না করুন ১০ মিনিট । কেওড়া পানি দিন।
- 7
আলু গুলো লবন, হলুদ ও মরিচ গুড়া লাগিয়ে ভেজে নিন । ১০ মিনিট গরম কড়াইতে ঢেকে রাখুন ।
- 8
হাড়িতে পানি ও লবন দিয়ে ফুটতে দিন । চাল রান্নার মশলা গুলো যোগ করুন । চাল দিন। ৮০% সিদ্ধ করে নিন। পানি ঝরিয়ে নিন ।
- 9
একটি মোটা তলার পাত্রে প্রথমে অর্ধেকটা ভাত বিছিয়ে দিন এরপর মাংস গুলো বিছিয়ে দিন এর মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা, আলু, আলু বোখারা ও ধনিয়া পাতা কুচি দিন।
- 10
বাকি অর্ধেকটা ভাত উপরে বিছিয়ে দিন। এর উপর বাকিটা পেঁয়াজ বেরেস্তা, আলু, আলু বোখারা, কাচা মরিচ ও ধনিয়া পাতা কুচি দিন । দুধে জাফরান ভিজিয়ে রেখে দুধ যোগ করুন ।কেওড়া পানি দিন । ঢেকে দিন । পাত্রটি একটি তাওয়ার উপর দিয়ে ৫ মিনিট ফুল আচে রান্না করুন। তারপর আরো ৩০ মিনিট অল্প আচে দমে রাখুন। মজাদার টিক্কা বিরিয়ানি রেডি।
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি