গ্লেজড চিকেন (Chicken glazed in spicy honey and walnut sauce with baked potato recipe in Bengali)

গ্লেজড চিকেন (Chicken glazed in spicy honey and walnut sauce with baked potato recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আলুটির পুরো বডিকে কাটা চামচ দিয়ে খুঁচিয়ে নিন। এবার আলুটির গায়ে অলিভ অয়েল মাখিয়ে ১ঘন্টার জন্য মাইক্রোওয়েভে ১৮০°সেন্টিগ্রেডে baked করুন।
- 2
Walnuts প্রথমে ছোট ছোট টুকরো করে নিন। একটি প্যানে বাটার দিয়ে walnuts দিন। এবার ভালো করে ফ্রাই করে এতে চিনি ঢালুন ও ফ্রাই করুন। চিনি ব্রাউন কালার হলে এতে অল্প জল, গোলমরিচ গুঁড়ো, পেপরিকা পাউডার ও চিলি ফ্লেকস দিন। মিডিয়াম ঘন হলে নামিয়ে নিন।
তৈরি spicy honey walnuts sauce. - 3
একটি bowl এ দুটো ডিমের সাদা অংশ নিন। এতে ২কাপ কর্ণফ্লাওয়ার,১চা চামচ রসুন পাউডার, আন্দাজমতো নুন ও অল্প জল দিয়ে বেটার বানিয়ে নিন।
- 4
বোনলেস চিকেনগুলো নুন, ২চা চামচ রসুন পাউডার,১চা চামচ আদা পাউডার, গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ১০ মিনিটের জন্য ফ্রিজে রাখুন।
- 5
Sweet spicy glazed sauce preparation:
২চা চামচ মেয়নেজ, ২চা চামচ কন্ডেন্সমিল্ক, ২চা চামচ মধু এবং চিলি সস ভালো করে মিশিয়ে নিন।
তৈরি সস। - 6
এবার চিকেন পিসগুলো আগে থেকে তৈরি করা বেটার এ ডুবিয়ে অলিভ অয়েলে ফ্রাই করুন।লো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করুন। গোল্ডেন কালার হলে নামিয়ে নিন।
- 7
এবার চিকেন পিসগুলোতে sweet spicy glazed সস ব্রাশ করুন।
- 8
Baked potato কে ১/২করে কেটে এতে নুন মাখিয়ে এর ওপরেও sweet spicy glazed sauce ব্রাশ করুন । উপরে গোলমরিচ গুঁড়ো স্প্রেড করে দিন।
- 9
এবার এই গ্লেস্ড সস ছড়ানো আলুর ওপর গ্লেস্ড সস লাগানো চিকেন পিসগুলো একটি একটি করে রাখুন।
- 10
এবার এর ওপর spicy honey walnuts sauce স্প্রেড করে দিন। সাথে ধনেপাতা কুচি, পেঁয়াজকলি কুচি, গোলমরিচ গুঁড়ো, অল্প চিলি ফ্লেকস ছড়িয়ে দিন।
তৈরি Chicken glazed in spicy honey and walnut sauce with baked potato.
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (2)