আলু সয়াবিন তরকারি (aloo soyabean tarkari recipe in Bengali)

#antora
#summerrecipe
গরমে হালকা খাবার খেলেও একটু প্রোটিন সমৃদ্ধ খাবারো খাওয়া প্রয়োজন। নিরামিষ হালকা এই খাবার ভাত রুটি সবকিছুর সাথেই ভালো লাগে।

রান্নার নির্দেশ
- 1
সোয়াবিন গুলো প্রথমে গরম জলে ভিজিয়ে রাখতে হবে।১ ঘন্টা পর সোয়াবিন গুলো জল চিপে রাখতে হবে।
- 2
এরপর সাদা তেলে আলু ভেজে তুলে রাখতে হবে।ওই তেলে জিরে,তেজপাতা ফোড়ন দিয়ে সামান্য চিনি দিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে।
- 3
পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে টমেটো কুচি পেঁয়াজবাটা,আদা বাটা,রসুন বাটা,লবণ,হলুদ,কাশ্মীরি লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে মশলা ভেজে আলু ও সোয়াবিন গুলো দিয়ে সামন্য একটু জল দিয়ে ভাজতে হবে।
- 4
তারপর পরিমাণ মত জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।আলু সিদ্ধ হয়ে গেলে ঘি ও গরম মশলা দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিতে হবে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)