চিকেন আফগানি(chicken afgani recipe in Bengali)

#খুশিরঈদ
মাংসের এই পদটি বানানোর প্রক্রিয়াটি খুবই সহজ। চিকেন আফগানির গ্রেভি খুবই ক্রিমি এবং মাংসের পিসগুলি নরম হয়। রুটি, পরোটা ,নান অথবা রাইস সবের সাথেই এটা খাওয়া যায়
চিকেন আফগানি(chicken afgani recipe in Bengali)
#খুশিরঈদ
মাংসের এই পদটি বানানোর প্রক্রিয়াটি খুবই সহজ। চিকেন আফগানির গ্রেভি খুবই ক্রিমি এবং মাংসের পিসগুলি নরম হয়। রুটি, পরোটা ,নান অথবা রাইস সবের সাথেই এটা খাওয়া যায়
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মিক্সির জারে পেঁয়াজ, ধনেপাতা,কাজু নিয়ে পেস্ট কোরে নেব। এবার একটি বাটিতে মাখন আর তেল বাদ দিয়ে মাংস সমেত সব উপকরণ নেব। মিক্সিতে করা পেস্ট তাও বাটিতে নেব। এবার সব উপকরণ একসাথে মাংস যে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে রাখব 2 ঘন্টা।
- 2
2 ঘন্টা পর কড়াইয়ে তেল গরম কোরে তাতে মাংসের পিসগুলি দিয়ে দুটো পিঠ ভেজে নেব। কিছুক্ষন ভেজে নিয়ে ঢাকা দিয়ে কম আঁচে রাখবো। এতে মাংসের থেকে জল বেরিয়ে সেই জলেই মাংস সেদ্ধ হয়ে যাবে।5 মিনিট পর ঢাকা খুলে জোর আঁচে আবার মাংস ভাজব।
- 3
জল শুকিয়ে মাংস ভাজা হলে পিসগুলি একটি পাত্রে তুলে সেই কড়াইয়ে মাখন দিয়ে ম্যারিনেট করা মশলা টি কড়াইয়ে দিয়ে কিছুক্ষণ কসাব।এবার মাংস দিয়ে মিলিয়ে নেব আর ১/২ কাপ জল মিশিয়ে নেব। ঢাকা দিয়ে কম আঁচে রাখব 3-4 মিনিট। 4 মিনিট পর গ্যাস বন্দ কোরে দেব।
- 4
কড়াইয়ের মাঝে একটি বাটি রেখে তাতে গরম চারকোল দিয়ে একটু তেল দিয়ে দেব আর সাথে সাথে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে পরিবেশন কোরে নেব রুটি, পরোটা বা নান এর সাথে।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (4)