শাহী চিকেন রোস্ট

#eid
ঈদের দিনে পোলাও আর চিকেন রোস্ট আমার বাসায় না হলে হয়না।এটি খুবই পছন্দের খাবার ঈদের দিনে। ধন্যবাদ।
শাহী চিকেন রোস্ট
#eid
ঈদের দিনে পোলাও আর চিকেন রোস্ট আমার বাসায় না হলে হয়না।এটি খুবই পছন্দের খাবার ঈদের দিনে। ধন্যবাদ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুরগির টা কে ৪ ভাগ করে রোস্টের জন্য কেটে নিবো। এবারে টকদই ও,শাহী প্যাকেট জাত রোস্টের মসলা অর্ধেক ও সবরকমের বাটা ও গুঁড়া মসলা দিয়ে মাংস মেরিনেট করে ১ঘন্টা রাখবো।
- 2
১ঘন্টা পর মেরিনেট করা মাংস গুলো একটি কড়াইতে পরিমাণ মতো ঘি ও তেল একসঙ্গে গরম করে তাতে ভালোকরে ভেজে নিবো।
- 3
এবারে একটি হাঁড়িতে পরিমাণ মতো ঘি গরম করে তাতে ২কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিবো। এবং অর্ধেক বেরেস্তা তুলে রাখবো।
এবারে বেরেস্তার সাথে অল্প পানি দিয়ে তাতে বাকি অর্ধেক রোস্টের মসলা টা দিয়ে দিবো এবং। বাদাম বাটা গুলো দিয়ে মসলা কষিয়ে নিবো। এবং মুরগির পিস গুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিবো।ঢাকনা দিয়ে।রোস্ট একটু হয়ে আসলে ২ টা ঘন তরল দুধ ও কাঁচামরিচ ফালি দিয়ে নেড়েচেড়ে আবারো ঢাকনা দিয়ে ৫/৬ মিনিট রান্না করবো। - 4
৫/৬ মিনিট পর উপড়ে গোলাপ জল ও ২ টে চামচ ঘি ও আগে থেকে তুলে রাখা বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিবো।
- 5
সবশেষে ঈদের দিনে পোলাও এর সাথে পরিবেশন করবো দারুন স্বাদের শাহী চিকেন রোস্ট। ধন্যবাদ।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি