মুচমুচে পটল ভাজা(Crispy Fried Pointed Gourd)

পটল একটি সুস্বাদু সবজী যেটা গরমে খেতে ভালো লাগে। নানাভাবে এটা খাওয়া যায় যেমন আলু মিশিয়ে সাধারণ ভাজি, মাছ দিলে ঝোল অথবা সামান্য মশলা সহযোগে ধীমা আঁচে মুচমুচে করে ভেজে। আজকে যে ভাজাটা শেয়ার করছি সেটা সাধারণত অতিথির জন্য করি।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে পটল গুলো ধুয়ে চেঁচে নিন, খোসা ছিলবেন না। তারপর মুখ কেটে লম্বা লম্বি দুটুকরো করে নিন অথবা আমার মত বিভিন্ন ডিজাইনে কেটে নিন। পেঁয়াজ কুচি করে নিন।
- 2
এবার এই পটলে লবন, হলুদ আর মরিচ গুঁড়া মিশিয়ে ভালো করে মাখিয়ে নিন। ডিজাইন করে থাকলে সাবধানে ফাঁকে ফাঁকেও ঢুকাবেন।
- 3
কড়াইতে তেল দিন। তেল গরম হলে পাঁচফোড়ন দিন। এরপর রসুন কুচি দিয়ে একটু ভেজে পেঁয়াজ দিন। পেঁয়াজ সামান্য নেড়েচেড়ে পটল গুলো দিয়ে দিন। দশ মিনিট মাঝারি আঁচে নাড়াচাড়া করুন। এরপর আঁচ একদম কমিয়ে ঢেকে রান্না করুন। মাঝে মাঝে নাড়বেন। যখন পটলগুলো সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা খুলে আরো কিছুক্ষণ চূলায় রাখবেন ও ৪/৫টা কাঁচামরিচ দিয়ে আরো ৫ মিনিট পরে নামিয়ে নেবেন। গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)