ডিমের কবিরাজি (Dimer kobiraji recipe in Bengal)
রান্নার নির্দেশ
- 1
কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা পিয়াজ 1 চা চামচ রসুন বাটা 1 চা চামচ আদা বাটা সেদ্ধ করা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর সিদ্ধ করা পাঁচটি ডিম গ্রেটার এর সাহায্যে গ্রেট করে নিয়ে ওই মিশ্রণে যোগ করে আবার ভাল করে মিশিয়ে নিতে হবে।
- 2
এবার মিশ্রনটিকে নামিয়ে নিয়ে তার মধ্যে 3 থেকে 4 টেবিল-চামচ বিস্কুটের গুঁড়ো যোগ করে মিশিয়ে কাটলেট এর আকৃতি দিয়ে দিতে হবে।
- 3
এবার একটি পাত্রে কাঁচা ডিম এবং কনফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করতে হবে এর অনুপাত হতে হবে দুটি টিমে 1 টেবিল চামচ কনফ্লাওয়ার।
- 4
এরপর কাটলেট গুলিকে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় কোট করে নিতে হবে।
- 5
এর পর করাইতে বেশি পরিমাণে তেল দিয়ে তা গরম করে নিতে হবে। এরপর কাটলেট গুলিকে ভেজে নিতে হবে এবং ভাজা হয়ে গেলে তার ওপর থেকে ডিমের গোলা হাত ছড়িয়ে ছড়িয়ে দিয়ে উপরের আবরণ তৈরি করে নিতে হবে। তারপরই তৈরি হয়ে যাবে সুস্বাদু ডিম কবিরাজ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (3)