পুর ভরা পেঁয়াজের ডেভিল (pur bhora peyajer devil recipe in Bengali)

Tapati Mandal @Taputiya12
পুর ভরা পেঁয়াজের ডেভিল (pur bhora peyajer devil recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুটি বড় সাইজের আলু কেটে নিয়ে সেদ্ধ করে মেখে নিতে হবে l
- 2
এবার দুটো বড় সাইজের পেঁয়াজ খোলা ছাড়িয়ে পেঁয়াজের আলাদা রিংগুলো করতে হবেl
- 3
মেখে রাখা আলুর মধ্যে একে একে নুন,চিলিফ্লেক্স,গোলমরিচ,ধনেপাতা কুচি,আর মোজারেলা চিজ দিয়ে ভাল করে মেখে নিতে হবে l
- 4
এবার একটি পাত্রে ময়দা কনফ্লাওয়ার গোলমরিচ নুন জল দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটার তৈরি করতে হবে l
- 5
এবারে পিয়াজের রিং গুলোর মধ্যে পুর ভরতে হবে l
- 6
ব্যাটার টার মধ্যে একে একে পুর ভরা পিয়াজের রিং গুলোকে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুড়ের মধ্যে কোট করতে হবে l
- 7
এবার একটা পাত্রে তেল গরম করে গড়ে রাখা পিয়াজের ডেভিল গুলো বাদামি করে ভেজে তুলতে হবে l
- 8
ব্যস রেডি পেঁয়াজের ডেভিল এবার গরম গরম চায়ের সাথে বিকেলের জলখাবার হিসেবে পরিবেশন করতে হবে l
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15075713

















মন্তব্যগুলি (10)