কুমড়ো পাতায় ইলিশ ভাপা (kumro patai illish bhapa recipe in bengali)
Soumyashree Roy Chatterjee @cook_20212524
কুমড়ো পাতায় ইলিশ ভাপা (kumro patai illish bhapa recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সরষে কাঁচালঙ্কা পোস্ত ও নারকেল মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।এবার মাছের সাথে এই পেজটা এবং দু'চামচ সরষে তেল দিয়ে মাখিয়ে রাখতে হবে 30 মিনিট।
- 2
কুমড়ো পাতা গুলো ভালভাবে ধুয়ে শিরা গুলো একটু চেপে দিতে হবে।
- 3
এবার একটি কুমড়ো পাতা নিয়ে তার উপর ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ দিয়ে উপরে কাঁচালঙ্কা ও একটু সর্ষের তেল দিয়ে পাতাটা মুড়ে একটা সুতো দিয়ে বেঁধে নিতে হবে। একইভাবে সবগুলো করে নিতে হবে।
- 4
এবার একটি পাত্রে জল গরম বসাতে হবে।একটা ছোট খালা বা পার্টির উপর মাছ গুলো দিয়ে ফুটন্ত জলের উপর বসিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে হবে। এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে দিয়ে অপর পিঠ দিয়ে দিতে হবে।
- 5
দশ পনের মিনিট কম আছে ভাবী নিজেই তৈরি কুমড়ো পাতায় ইলিশ ভাপা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করার অপেক্ষা শুধু মাত্র।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15286244













মন্তব্যগুলি (2)